Saturday, 16 July 2011

অডিও কুর'আন তিলাওয়াত সাথে বাংলা তরজমা (mp3 ফরম্যাট)

কুর'আনের তিলাওয়াতের সাথে বাংলায় তরজমা শুনুন। অবসরে আপনার এম পি থ্রি প্লেয়ার কিংবা মাল্টিমিডিয়া ফোনে সাথে রাখুন ও হেডফোনে শুনুন। আর ডাউনলোড করে সিডিতে রাইট করে প্রিয়জনকে গিফট করুন। আর আপনাদের দু'আয় আমায় স্মরণ করবেন। আল্লাহ আপনাদের সকলকে ভাল রাখুন ও সুস্থ রাখুন। আমীন।

[তিলায়ত করেছেন কারী আব্দুর রহমান আস সুদাইস ও সউদ আশ শুরাইম]

০১। সুরা ফাতিহা
০২। সুরা বাকারা
০৩। সুরা আল-ইমরান
০৪। সুরা আন-নিসা
০৫। সুরা আল-মায়িদা

Thursday, 14 July 2011

আল্লাহর সুন্নাহঃ বিজ্ঞান ও নাস্তিকতা

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যার হাতে আমার প্রান। আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, আশ্রয় চাচ্ছি সর্বশক্তিমান আল্লাহর কাছে সকল প্রকার গোমরাহী থেকে। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) এর প্রতি, আরো শান্তি বর্ষিত হোক সকল আম্বিয়া (আঃ) গণের প্রতি, রাসুল (সঃ) এর সকল সাহাবা (রাঃ) দের প্রতি, ও সকল শহীদ, সিদ্দিক, মুত্তাকী, মুমিন ও মুসলমানদের প্রতি।

আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। একবিংশ শতাব্দীতে এসে আমরা বুঝতে পেরেছি বিজ্ঞান আমাদের সব কিছুকে ঘিরে আছে। কিন্তু আমরা কি ভেবে দেখেছি এই বিজ্ঞান আসলে কি? একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক। ধরুন, নিউটনের মহাকর্ষ সুত্রের কথা। ‘মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বস্তুদ্বয়ের ভরের গুনফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ও কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করে’। যদি কোন বিজ্ঞানের ছাত্রকে জিজ্ঞাসা করা হয় এটা নিউটন কোথায় পেলেন?

Sunday, 26 June 2011

গণতন্ত্র ধর্ম

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যার হাতে আমার প্রান। আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, আশ্রয় চাচ্ছি সর্বশক্তিমান আল্লাহর কাছে সকল প্রকার গোমরাহী থেকে। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) এর প্রতি, আরো শান্তি বর্ষিত হোক সকল আম্বিয়া (আঃ) গণের প্রতি, রাসুল (সঃ) এর সকল সাহাবা (রাঃ) দের প্রতি, ও সকল শহীদ, সিদ্দিক, মুত্তাকী, মুমিন ও মুসলমানদের প্রতি।

বর্তমান যুগে আমরা প্রতিদিন খবরের কাগজ খুললে যে শব্দগুলো বার বার দেখি সেগুলো হলঃ ‘গণতন্ত্র’, ‘মানবাধিকার’, ‘সংবিধান’, ‘স্যেকুলারিজম’, ‘পুজিবাদ’ ইত্যাদি। কিন্তু আমরা একটিবার ভেবে দেখেছি কি এই শব্দগুলোর উতপত্তি কিভাবে কিংবা এগুলোর সাথে আমাদের সম্পর্ক কি?
গণতন্ত্র বা ‘ডেমোক্রেসি’ শব্দটি আসলে দু’টি গ্রীক শব্দের সংযোজন। গ্রীক ‘ডেমোস’ মানে জনগণ ও ‘ক্রেসি’ মানে হল ক্ষমতা- তবে তা যে সে ক্ষমতা নয়, আইন প্রনয়নের ক্ষমতা। তার মানে হল ‘ডেমোক্রেসি’ কিংবা গণতন্ত্র হল ‘জনগনের আইন প্রনয়নের ক্ষমতা’। জনগনের নির্বাচিত প্রতিনিধি দ্বারা জনগনের জন্য আইন প্রনয়ন হল গনতন্ত্র। আরো অনেক সুন্দর সুন্দর সংগা হয়ত আপনারা যারা সমাজবিজ্ঞানের ছাত্র তারা জানবেন। কিন্তু আমার আলোচনার জন্য এটুকুই যথেষ্ঠ।

Saturday, 25 June 2011

সত্যিকারের স্বাধীনতা

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যার হাতে আমার প্রান। আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, আশ্রয় চাচ্ছি সর্বশক্তিমান আল্লাহর কাছে সকল প্রকার গোমরাহী থেকে। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) এর প্রতি, আরো শান্তি বর্ষিত হোক সকল আম্বিয়া (আঃ) গণের প্রতি, রাসুল (সঃ) এর সকল সাহাবা (রাঃ) দের প্রতি, ও সকল শহীদ, সিদ্দিক, মুত্তাকী, মুমিন ও মুসলমানদের প্রতি।

“স্বাধীনতা” শব্দটা ছোটবেলা থেকে অনেক শুনে আসছি। কিন্তু মানেটা ঠিক বুঝতে পারতাম না। পড়ার সময় খেলতে যাওয়া কিংবা স্কুল ফাকি দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অথবা যখন যা ইচ্ছা তাই করতে পারাটাকেই মনে করতাম- স্বাধীনতা। আরেকটু যখন বড় হলাম তখন বুঝলাম শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা ও দেশের মানুষের অধিকার সংরক্ষন কিংবা শিষ্টের লালন ও দুষ্টের দমনই হল স্বাধীনতা। কিন্তু যখন আরো বুঝতে শিখলাম তখন জানলাম “Freedom is not free”। অর্থাৎ স্বাধীনতা পেতে হলে আপনাকে কিছু ছাড় দিতে হবে অথবা কোথাও না কোথাও “চির উন্নত মম শির” কে কিছুটা নত করে চলতে হবে। যেমন ধরুন আপনি চাইলেও আপনার অফিসের বসের ত্রুটি তাকে সরাসরি বলতে পারবেন না কিংবা সরকারের দেওয়া আইনের বাইরে গেলে পুলিশের আপ্পায়ন খেতে হবে। ক্লাসে স্যার যাই বলুক না কেন তাই পরীক্ষার খাতায় উগরে দিতে হবে। নতুন ফ্যাশন এলে তাকে অনুকরন করতে হবে নতুবা মানুষ আনস্মার্ট ভাববে। আরো আছে “পাছে লোকে কিছু বলে” এর ভয়। এটা করা যাবে না লোকে কি বলবে, কিংবা এটা করলে তো পথে বসতে হবে তখন খাবো কি!!

Wednesday, 8 June 2011

সভ্যতার পরিচায়কঃ বিয়ে

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যার হাতে আমার প্রান। আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, আশ্রয় চাচ্ছি সর্বশক্তিমান আল্লাহর কাছে সকল প্রকার গোমরাহী থেকে। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) এর প্রতি, আরো শান্তি বর্ষিত হোক সকল আম্বিয়াগণের প্রতি, রাসুল (সঃ) এর সকল সাহাবা (রাঃ) দের প্রতি, ও সকল শহীদ, সিদ্দিক, মুত্তাকী, মুমিন ও মুসলমানদের প্রতি।

বর্তমান যুগ হল প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দিতার যুগ। কিন্তু প্রশ্ন হল কিসের প্রতিযোগিতা? আমরা সবাই জানি কিন্তু হয়তো মানি না যে আমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় হুমড়ি খেয়ে পরেছি। আরো চাই, আরো চাই- এটাই আমাদের জীবনের লক্ষ্য। আমরা যখন পড়াশুনা করি তখনও এটাই মাথায় থাকে যে, ভাল করে পড়াশুনা না করলে ভাল চাকুরী পাওয়া যাবে না, আর ভাল চাকুরী না পেলে ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিবে না, আর ব্যাঙ্ক ব্যালান্স না থাকলে ভাল পাত্রী পাওয়া যাবে না, সোসাইটিতে মাথা উঁচু করে চলা যাবে না। তাই আমরা শিখার জন্য পড়ি না, বরং শোষার জন্য পড়ি।

Monday, 6 June 2011

একটি স্বপ্ন

                 বিসমিল্লাহির রাহমানির রাহীম।

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যার হাতে আমার প্রান। আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, আশ্রয় চাচ্ছি সর্বশক্তিমান আল্লাহর কাছে সকল প্রকার গোমরাহী থেকে। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) এর প্রতি, আরো শান্তি বর্ষিত হোক সকল আম্বিয়াগণের প্রতি, রাসুল (সঃ) এর সকল সাহাবা (রাঃ) দের প্রতি, ও সকল শহীদ, সিদ্দিক, মুত্তাকী, মুমিন ও মুসলমানদের প্রতি।
একটা মানুষ যখনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন অর্থাৎ শিশুকাল থেকেই সে একটা চক্রে আবদ্ধ হয়ে পড়ে। এটা এমন এক চক্র যা উপলব্ধি করার ক্ষমতাই হয়তো অনেকের নাই। যখন ছোট ছিলাম তখন বাবা মা বলতেন ভাল করে পড়াশুনা করতে, করে অনেক বড় হতে। আর সবচেয়ে বড় যে টার্গেট তা ছিল- পড়িক্ষায় ভাল করা। জীবনের উদ্দেশ্যটাই তখন মনে হত পরীক্ষায় প্রথম হওয়া। মনে হত যেন ওটাই চাওয়া পাওয়ার শেষ। 

খোলা ডাইরী

                 বিসমিল্লাহির রাহমানির রাহিম

     প্রথম প্রথম যখন পাকিস্তান আসি তখন এক কাশ্মিরী বড় ভাইকে খুব গর্বভরে বাংলাদেশের গল্প শুনাচ্ছিলামবাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে অনেক বড় বড় কথাউনিও খুব মজা নিয়ে শুনছিলেনএকপর্যায়ে উনি জিজ্ঞসা করে বসলেন, ‘তোমরা নিজেদের কি ভাব? প্রথমে বাংলাদেশি পরে মুসলমান নাকি প্রথমে মুসলমান পরে বাংলাদেশি?’ আমি বিন্দুমাত্র দ্বিধা না করে প্রায় সাথে সাথেই উত্তর দিয়েছিলাম, ‘অবশ্যই প্রথমে বাংলাদেশি পরে মুসলমান’

আজ প্রায় তিন বছর পর উনার প্রশ্ন টা আবার মনে পরে গেলজীবন অনেক বড় একটা চক্রের মতঘুরে ফিরে অনেক কিছুই নতুন করে ফিরে আসেআমার জীবনের শুরুটা সাধারন একটি মুসলিম পরিবারেআমি আমার দাদাভাই এর মারাত্তক ভক্ত ছিলামউনি আমাকে অনেক গল্প শুনাতেনউনাকে পছন্দ করার অনেকগুলো কারনের মধ্যে এটি অন্যতমউনি প্রথম জীবনে ততোটা ধার্মিক ছিলেন নাতবে শেষ জিবনে তার মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছিলএখনো স্পস্ট চোখের সামনে ভাসে ঐ দিনটির কথাআমি উনার সাথে নামায পরে মসজিদ থেকে বের হয়ে এসেছিউনি বললেন, ‘দেখ অপু, নামায পরলে মনের মাঝে কত শান্তি আসে’আমি তখন নামাযের সাথে শান্তির বেপারটা ভালোকরে না বুঝলেও উনার চেহারা দেখে ঠিকই প্রশান্তি অনুভব করেছিলামউনি আমাকে অনেক কাহিনি শুনাতেন, তবে বেশিরভাগই নবী রাসুলদের কাহিনি, আরো শুনাতেন বাংলার খাটি উপকথা- রুপভান আর বেহুলা-লক্ষিন্দরের কাহিনি, আজো স্পস্ট মনে পরে সেই অসহায় মেয়েটির কথা যে নাকি পানিতে নেমে আর উঠতে পারেনিশিতের রাতে তার আঞ্চলিক ভাষায় গল্প শুনার প্রবল একটা আকর্ষন কাজ করতো আমার মাঝে

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes