Saturday, 16 July 2011

অডিও কুর'আন তিলাওয়াত সাথে বাংলা তরজমা (mp3 ফরম্যাট)

কুর'আনের তিলাওয়াতের সাথে বাংলায় তরজমা শুনুন। অবসরে আপনার এম পি থ্রি প্লেয়ার কিংবা মাল্টিমিডিয়া ফোনে সাথে রাখুন ও হেডফোনে শুনুন। আর ডাউনলোড করে সিডিতে রাইট করে প্রিয়জনকে গিফট করুন। আর আপনাদের দু'আয় আমায় স্মরণ করবেন। আল্লাহ আপনাদের সকলকে ভাল রাখুন ও সুস্থ রাখুন। আমীন।

[তিলায়ত করেছেন কারী আব্দুর রহমান আস সুদাইস ও সউদ আশ শুরাইম]

০১। সুরা ফাতিহা
০২। সুরা বাকারা
০৩। সুরা আল-ইমরান
০৪। সুরা আন-নিসা
০৫। সুরা আল-মায়িদা

Thursday, 14 July 2011

আল্লাহর সুন্নাহঃ বিজ্ঞান ও নাস্তিকতা


বিসমিল্লাহির রাহমানির রাহীম।

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যার হাতে আমার প্রান। আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, আশ্রয় চাচ্ছি সর্বশক্তিমান আল্লাহর কাছে সকল প্রকার গোমরাহী থেকে। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) এর প্রতি, আরো শান্তি বর্ষিত হোক সকল আম্বিয়া (আঃ) গণের প্রতি, রাসুল (সঃ) এর সকল সাহাবা (রাঃ) দের প্রতি, ও সকল শহীদ, সিদ্দিক, মুত্তাকী, মুমিন ও মুসলমানদের প্রতি।

আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। একবিংশ শতাব্দীতে এসে আমরা বুঝতে পেরেছি বিজ্ঞান আমাদের সব কিছুকে ঘিরে আছে। কিন্তু আমরা কি ভেবে দেখেছি এই বিজ্ঞান আসলে কি? একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক। ধরুন, নিউটনের মহাকর্ষ সুত্রের কথা। ‘মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বস্তুদ্বয়ের ভরের গুনফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ও কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করে’। যদি কোন বিজ্ঞানের ছাত্রকে জিজ্ঞাসা করা হয় এটা নিউটন কোথায় পেলেন?

Sunday, 26 June 2011

গণতন্ত্র ধর্ম


বিসমিল্লাহির রাহমানির রাহীম।

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যার হাতে আমার প্রান। আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, আশ্রয় চাচ্ছি সর্বশক্তিমান আল্লাহর কাছে সকল প্রকার গোমরাহী থেকে। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) এর প্রতি, আরো শান্তি বর্ষিত হোক সকল আম্বিয়া (আঃ) গণের প্রতি, রাসুল (সঃ) এর সকল সাহাবা (রাঃ) দের প্রতি, ও সকল শহীদ, সিদ্দিক, মুত্তাকী, মুমিন ও মুসলমানদের প্রতি।

বর্তমান যুগে আমরা প্রতিদিন খবরের কাগজ খুললে যে শব্দগুলো বার বার দেখি সেগুলো হলঃ ‘গণতন্ত্র’, ‘মানবাধিকার’, ‘সংবিধান’, ‘স্যেকুলারিজম’, ‘পুজিবাদ’ ইত্যাদি। কিন্তু আমরা একটিবার ভেবে দেখেছি কি এই শব্দগুলোর উতপত্তি কিভাবে কিংবা এগুলোর সাথে আমাদের সম্পর্ক কি?
গণতন্ত্র বা ‘ডেমোক্রেসি’ শব্দটি আসলে দু’টি গ্রীক শব্দের সংযোজন। গ্রীক ‘ডেমোস’ মানে জনগণ ও ‘ক্রেসি’ মানে হল ক্ষমতা- তবে তা যে সে ক্ষমতা নয়, আইন প্রনয়নের ক্ষমতা। তার মানে হল ‘ডেমোক্রেসি’ কিংবা গণতন্ত্র হল ‘জনগনের আইন প্রনয়নের ক্ষমতা’। জনগনের নির্বাচিত প্রতিনিধি দ্বারা জনগনের জন্য আইন প্রনয়ন হল গনতন্ত্র। আরো অনেক সুন্দর সুন্দর সংগা হয়ত আপনারা যারা সমাজবিজ্ঞানের ছাত্র তারা জানবেন। কিন্তু আমার আলোচনার জন্য এটুকুই যথেষ্ঠ।

Saturday, 25 June 2011

সত্যিকারের স্বাধীনতা


বিসমিল্লাহির রাহমানির রাহীম।

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যার হাতে আমার প্রান। আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, আশ্রয় চাচ্ছি সর্বশক্তিমান আল্লাহর কাছে সকল প্রকার গোমরাহী থেকে। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) এর প্রতি, আরো শান্তি বর্ষিত হোক সকল আম্বিয়া (আঃ) গণের প্রতি, রাসুল (সঃ) এর সকল সাহাবা (রাঃ) দের প্রতি, ও সকল শহীদ, সিদ্দিক, মুত্তাকী, মুমিন ও মুসলমানদের প্রতি।

“স্বাধীনতা” শব্দটা ছোটবেলা থেকে অনেক শুনে আসছি। কিন্তু মানেটা ঠিক বুঝতে পারতাম না। পড়ার সময় খেলতে যাওয়া কিংবা স্কুল ফাকি দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অথবা যখন যা ইচ্ছা তাই করতে পারাটাকেই মনে করতাম- স্বাধীনতা। আরেকটু যখন বড় হলাম তখন বুঝলাম শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা ও দেশের মানুষের অধিকার সংরক্ষন কিংবা শিষ্টের লালন ও দুষ্টের দমনই হল স্বাধীনতা। কিন্তু যখন আরো বুঝতে শিখলাম তখন জানলাম “Freedom is not free”। অর্থাৎ স্বাধীনতা পেতে হলে আপনাকে কিছু ছাড় দিতে হবে অথবা কোথাও না কোথাও “চির উন্নত মম শির” কে কিছুটা নত করে চলতে হবে। যেমন ধরুন আপনি চাইলেও আপনার অফিসের বসের ত্রুটি তাকে সরাসরি বলতে পারবেন না কিংবা সরকারের দেওয়া আইনের বাইরে গেলে পুলিশের আপ্পায়ন খেতে হবে। ক্লাসে স্যার যাই বলুক না কেন তাই পরীক্ষার খাতায় উগরে দিতে হবে। নতুন ফ্যাশন এলে তাকে অনুকরন করতে হবে নতুবা মানুষ আনস্মার্ট ভাববে। আরো আছে “পাছে লোকে কিছু বলে” এর ভয়। এটা করা যাবে না লোকে কি বলবে, কিংবা এটা করলে তো পথে বসতে হবে তখন খাবো কি!!

Wednesday, 8 June 2011

সভ্যতার পরিচায়কঃ বিয়ে


বিসমিল্লাহির রাহমানির রাহীম।

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যার হাতে আমার প্রান। আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, আশ্রয় চাচ্ছি সর্বশক্তিমান আল্লাহর কাছে সকল প্রকার গোমরাহী থেকে। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) এর প্রতি, আরো শান্তি বর্ষিত হোক সকল আম্বিয়াগণের প্রতি, রাসুল (সঃ) এর সকল সাহাবা (রাঃ) দের প্রতি, ও সকল শহীদ, সিদ্দিক, মুত্তাকী, মুমিন ও মুসলমানদের প্রতি।

বর্তমান যুগ হল প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দিতার যুগ। কিন্তু প্রশ্ন হল কিসের প্রতিযোগিতা? আমরা সবাই জানি কিন্তু হয়তো মানি না যে আমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় হুমড়ি খেয়ে পরেছি। আরো চাই, আরো চাই- এটাই আমাদের জীবনের লক্ষ্য। আমরা যখন পড়াশুনা করি তখনও এটাই মাথায় থাকে যে, ভাল করে পড়াশুনা না করলে ভাল চাকুরী পাওয়া যাবে না, আর ভাল চাকুরী না পেলে ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিবে না, আর ব্যাঙ্ক ব্যালান্স না থাকলে ভাল পাত্রী পাওয়া যাবে না, সোসাইটিতে মাথা উঁচু করে চলা যাবে না। তাই আমরা শিখার জন্য পড়ি না, বরং শোষার জন্য পড়ি।

Monday, 6 June 2011

একটি স্বপ্ন

                 বিসমিল্লাহির রাহমানির রাহীম।

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যার হাতে আমার প্রান। আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, আশ্রয় চাচ্ছি সর্বশক্তিমান আল্লাহর কাছে সকল প্রকার গোমরাহী থেকে। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) এর প্রতি, আরো শান্তি বর্ষিত হোক সকল আম্বিয়াগণের প্রতি, রাসুল (সঃ) এর সকল সাহাবা (রাঃ) দের প্রতি, ও সকল শহীদ, সিদ্দিক, মুত্তাকী, মুমিন ও মুসলমানদের প্রতি।
একটা মানুষ যখনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন অর্থাৎ শিশুকাল থেকেই সে একটা চক্রে আবদ্ধ হয়ে পড়ে। এটা এমন এক চক্র যা উপলব্ধি করার ক্ষমতাই হয়তো অনেকের নাই। যখন ছোট ছিলাম তখন বাবা মা বলতেন ভাল করে পড়াশুনা করতে, করে অনেক বড় হতে। আর সবচেয়ে বড় যে টার্গেট তা ছিল- পড়িক্ষায় ভাল করা। জীবনের উদ্দেশ্যটাই তখন মনে হত পরীক্ষায় প্রথম হওয়া। মনে হত যেন ওটাই চাওয়া পাওয়ার শেষ। 

খোলা ডাইরী


                 বিসমিল্লাহির রাহমানির রাহিম

     প্রথম প্রথম যখন পাকিস্তান আসি তখন এক কাশ্মিরী বড় ভাইকে খুব গর্বভরে বাংলাদেশের গল্প শুনাচ্ছিলামবাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে অনেক বড় বড় কথাউনিও খুব মজা নিয়ে শুনছিলেনএকপর্যায়ে উনি জিজ্ঞসা করে বসলেন, ‘তোমরা নিজেদের কি ভাব? প্রথমে বাংলাদেশি পরে মুসলমান নাকি প্রথমে মুসলমান পরে বাংলাদেশি?’ আমি বিন্দুমাত্র দ্বিধা না করে প্রায় সাথে সাথেই উত্তর দিয়েছিলাম, ‘অবশ্যই প্রথমে বাংলাদেশি পরে মুসলমান’

আজ প্রায় তিন বছর পর উনার প্রশ্ন টা আবার মনে পরে গেলজীবন অনেক বড় একটা চক্রের মতঘুরে ফিরে অনেক কিছুই নতুন করে ফিরে আসেআমার জীবনের শুরুটা সাধারন একটি মুসলিম পরিবারেআমি আমার দাদাভাই এর মারাত্তক ভক্ত ছিলামউনি আমাকে অনেক গল্প শুনাতেনউনাকে পছন্দ করার অনেকগুলো কারনের মধ্যে এটি অন্যতমউনি প্রথম জীবনে ততোটা ধার্মিক ছিলেন নাতবে শেষ জিবনে তার মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছিলএখনো স্পস্ট চোখের সামনে ভাসে ঐ দিনটির কথাআমি উনার সাথে নামায পরে মসজিদ থেকে বের হয়ে এসেছিউনি বললেন, ‘দেখ অপু, নামায পরলে মনের মাঝে কত শান্তি আসে’আমি তখন নামাযের সাথে শান্তির বেপারটা ভালোকরে না বুঝলেও উনার চেহারা দেখে ঠিকই প্রশান্তি অনুভব করেছিলামউনি আমাকে অনেক কাহিনি শুনাতেন, তবে বেশিরভাগই নবী রাসুলদের কাহিনি, আরো শুনাতেন বাংলার খাটি উপকথা- রুপভান আর বেহুলা-লক্ষিন্দরের কাহিনি, আজো স্পস্ট মনে পরে সেই অসহায় মেয়েটির কথা যে নাকি পানিতে নেমে আর উঠতে পারেনিশিতের রাতে তার আঞ্চলিক ভাষায় গল্প শুনার প্রবল একটা আকর্ষন কাজ করতো আমার মাঝে

আধুনিকতা


বিসমিল্লাহির রাহমানির রাহীম।

এটা একবিংশ শতাব্দী। এখন সব কিছুতে আধুনিকতার ছোঁয়া। আমাদের সভ্যতা সব দিক দিয়েই এগিয়ে গেছে। আমরা কুসংস্কারকে ঘৃণা করি। তাই সব কিছুর বৈজ্ঞানিক সমাধান খুঁজে বেড়াই। কিন্তু ধর্ম সম্পর্কে আমরা কোনদিন ভাবি না কিংবা ভাবতে চাই না। এর কারণ কখনো আমরা কি চিন্তা করে দেখেছি? আধুনিক প্রজন্মের মানুষ হিসেবে আমরা পার্থিব সব কিছুকেই গুরুত্বের সাথে দেখি। কিন্তু ধর্মটা যেন প্রাচীন আমল থেকে যাদুঘরে থাকার একটা বিষয়। যা শুধু মৌলানা কিংবা পাদ্রী কিংবা ব্রাহ্মণ কিংবা গুরুজীর একার বিষয়। আমরা মুসলমান ছেলেরা শুধু সপ্তাহে একবার মসজিদে যাই আর মেয়েরা ‘আযান’ দিলে মাঝে মধ্যে মাথায় কাপড় দেয়ার একটা হাস্যকর চেষ্টা করি। ধর্মও যে একটা বিশাল জ্ঞান আর এটা জানা যে বিষেশ প্রয়োজন তা শয়তান আমাদের কখনই মনে করতে দেয় না। আপনি একটু ভাবুন তো, মনে করে দেখেন শেষ কবে ইসলাম সম্পর্কে নিজের জ্ঞান বাড়ানোর চেষ্টা করেছেন কিংবা ভেবেছেন যে ‘নাহ, এ বিষয়ে কিছুটা পড়াশুনা জরুরি’। ভাবলে অবাক হবেন। সত্যি অবাক হবেন। কারণ, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে কত ভালোভাবেই না তার প্রতিশোধ নিচ্ছে আদম সন্তানের প্রতি।

আমাদের গন্তব্য ও মহাসাফল্য


             বিসমিল্লাহির রাহমানির রাহিম।

সকালে ঘুম থেকে উঠেই আমরা যে কাজটি করে থাকি সাধারনত তা হল পুরো দিনের একটা পরিকল্পনা করে নেয়া। দিনটি কিভাবে কাটাবো, কার কার সাথে দেখা করতে হবে, কি কি কাজ না করলেই নয় ইত্যাদি ইত্যাদি। এতো গেল আমাদের দৈনিক পরিকল্পনা। এছাড়া আমাদের আছে মাসিক কিংবা বার্ষিক পরিকল্পনা। কিছু কিছু পরিকল্পনা আছে কয়েক বছরের জন্য করা। যেমনঃ আগামী চার বছরে ব্যাচেলর পাশ করে তারপর ভাল একটা চাকুরী কিংবা ব্যবসা করা, তারপর বিয়ে করা ইত্যাদি। কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের প্রাণ কতটা ঠুনকো। আমরা মাত্র দুই মিনিটের এক হৃদযন্ত্রের গোলযোগ সহ্য করতে পারি না। আমরা ভুলে যাই যেকোন মুহুর্তে আমরা মৃত্যুর হাতে ধরা পড়ে যেতে পারি। এটা যে কতটা সত্য তা আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারব। কিন্তু হতভাগা আমরা। আমরা চিন্তা করি না। আমরা আল্লাহর দেয়া মস্তিস্ককে ব্যবহার করা ভুলে গেছি।

কিছু কথা

         বিসমিল্লাহির রাহমানির রাহীম।

যদিও আমার জ্ঞান অনেক কম, তবুও আজ কিছু কথা শেয়ার করতে মন চাইছে। যেমন আমাদের বার  বার ভুল করার ব্যাপারটি। আমি নিজের কথা বলছি। আমি বার বার ভুল করি। ভুল করার পর মনে হয়- হায় হায় একি করলাম। তখন শুধু একটাই ভয় হয়। যদি এই ভুল করা অবস্থাই মরে যাই তাহলে তো শেষ। তখন তাড়াতাড়ি তওবা করার চেস্টা করি। তওবা করার পর মনটা একটু শান্ত হয়।
আর আল্লাহ তো তওবা কবুলকারী। আল্লাহর রহমত থেকে আমরা যেন কখন যেন নিরাশ না হই। তবে তওবার কিছু নিয়ম আছে। যেমন তওবা করার সময় মনে মনে স্থির করতে হবে যে আমি আর কখনই এ কাজ করবো না। তারপর অজু করে দুই রাকাত সালাত আদায় করতে হবে। আর সেজদার সময় আল্লাহর কাছে মাফ চাইতে হবে মন থেকে। তবে আল্লাহর নামে ওয়াদা করা ঠিক না যে আমি আর কখনই এই কাজ করবো না। অনেকে তওবা করতে গিয়ে আল্লাহর নামে কসম করে বসে। এটা করা ঠিক নয়। কারন, আমরা হয়ত এই ওয়াদা রক্ষা করতে পারবো না। শয়তানের ধোকায় পড়ে আবারো ভুলে ঐ কাজটি করে ফেলার একটা চান্স থেকে যায়।

প্রত্যাবর্তন


আমার এক বড় ভাই ঢাকায় একটুকরো জমি কিনেছেন। তার অনেক দিনের স্বপ্ন ছিলো তা। অনেক কস্টে টাকা জমিয়ে স্বামী স্ত্রী মিলে উপার্জন করে তবে করতে পেরছেন। ক’জন পারে? কিন্তু জমিতে তো আর বাড়ি করা যাচ্ছে না। এতো টাকা নেই এখন। আহ কি যে করেন!! যাইহোক তার শান্তি নাই। ক’দিন পর দেখলেন একটা ফ্লাট স্বস্তায় যাচ্ছে। কিন্তু টাকা নাই। ফ্লাট টা কিনে ফেললে বাসা ভাড়ার টাকাটা বাচানো যেতো। যাই হোক তার ভাগ্য সুপ্রসন্ন ছিল। তাই ব্যাংক থেকে কিছু লোন পেয়ে ফ্লাট কিনার বায়না দিয়ে দিলেন। কিন্তু এখন তার মাথায় প্রচুর ঋনের বোঝা। তার ছোট মেয়েটার বয়স তিন। তার পিছনেও প্রচুর টাকার দরকার। ভাইজান ভেবে পান না কি করবেন?

TEN THINGS WHICH NULLIFY ONES ISLAM


All praise is due to Allah, Lord of the worlds. May peace and salutations be upon the Last Messenger of Allah, and upon all those who follow him until the Last day. To proceed: Brother and Sister Muslim, you must be aware that there are matters which nullify your Islam. Please be Mindful of them. 

1. Associating partners with Allah (shirk). Allah Most High says (in the meaning ):
"Truly, whosoever sets up partners with Allah, then Allah has forbidden the Garden for him, and the Fire will be his abode. And for the wrongdoers there are no helpers." (Soorah Al-Ma'ida 5:72)
Calling upon the dead, asking their help, or offering them gifts or sacrifices are all forms of shirk.
2. Setting up intermediaries between oneself and Allah, making supplication to them, asking their intercession with Allah, and placing ones trust in them is unbelief (kufr).
3. Anyone who does not consider the polytheists (mushrikeen) to be unbelievers, or who has doubts concerning their unbelief, or considers their way to be correct, is himself/herself an unbeliever (kafir). 

True Freedom


The unity of worship, in the sense of submission to God alone, has a profound impact on human life because it liberates people from submission to anyone else. Thus man ensures his true dignity and freedom which cannot be guaranteed under any system where people are subjugated by others, in one form or another. Such subjugation can be manifested in beliefs, rituals or laws, but their effects are the same, in the sense of submission to beings other than God. People cannot live without self-surrender to one thing or another. Those who do not submit to God soon find themselves in the worst type of submission to others. They lose out to their desires which spiral out of control. Hence, they lose their very humanity: “The unbelievers may enjoy their life in this world and eat like animals eat, but the fire is their ultimate abode.” (47: 12) The greatest loss man can suffer is the loss of his own humanity. Moreover, they fall into different aspects of submission to other creatures, such as submission to rulers who always try to tighten their grip on power, pursuing their own self interest. Submission to other creatures can also take subtle forms, which may even be more domineering and cruel than the political form. One example is submission to fashion houses. We ask: what power do these have over a very large section of humanity, which claims to be civilized? When a fashion deity prescribes a certain style in clothes, cars, buildings, parties, etc. people slavishly toe the line. No one even contemplates dissidence. If people submitted themselves to God in an even smaller
measure than they do to fashion lords, they would be truly devout.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes